,

অস্ট্রেলিয়ায় শীর্ষ যাযকের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ!

news-image

অনলাইন ডেস্ক : ভ্যাটিকানের একজন কার্ডিনালের বিরুদ্ধে একাধিক শিশু যৌন নিপীড়নের অভিযোগ এনেছে অস্ট্রেলিয়া পুলিশ। বৃহস্পতিবার এ অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ। এর ফলে ফের গীর্জায় শিশুদের ওপর যৌন নিপীড়নের বিষয়টি নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠলো। আর প্রথমবারের মতো কোনও শীর্ষ ধর্মযাযকের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ ওঠল।

অভিযুক্ত যাযকের নাম ‘কার্ডিনাল জর্জ পেল’। তিনি পোপ ফ্রান্সিসের প্রধান অর্থ উপদ্ষ্টো এবং অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ ক্যাথলিক ধর্মগুরু।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ডেপুটি কমিশনার শেন প্যাটন জানান, পুলিশ ‘কার্ডিনাল জর্জ পেল’ এর বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ গঠন করেছে। এ বিষয়ে তাকে অাদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। এছাড়া তাকে মেলবোর্ন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ১৮ জুলাই হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মেলবোর্ন ও সিডনীর আর্চ বিশপ থাকাকালে তিনি শিশু যৌন নিপীড়নের সঙ্গে যুক্ত ছিলেন বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তবে তিনি এর বেশি কিছু প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন।

এদিকে জর্জ পেল জানিয়েছেন, অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই করতে তিনি শিগগিরই অস্ট্রেলিয়ায় ফিরবেন। এছাড়া ৭৬ বছর বয়সী এ যাযক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে