সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোন মুহূর্তে ভারত আক্রমণ করবে চীন!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিকিমে ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন।

দেশটির সরকারি প্রচার মাধ্যম গ্লোবাল টাইমস ভারতকে শিক্ষা দেয়া দরকার এল হুঁশিয়ারি জানিয়েছে। প্রয়োজনে যেকোনো মুহূর্তে ভারত আক্রমণ করতে পারে চীন এমন হুঁশিয়ারির কথাও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

আগে থেকেই ভারতের দিকে অনুপ্রবেশের অভিযোগ ছিল; গণমাধ্যমটি এবারে হুঁশিয়ারি জানিয়েছে, সীমান্ত সমস্যা নিয়ে চীনের নীরবতাকে যেনো কোনোভাবেই ভারত দুর্বলতা না ভাবে।

গণমাধ্যমটি আরও বলছে, ভারতীয় সেনারা উদ্ধত। তারা নিয়ম লঙ্ঘন করে চীনের সীমান্ত পার হয়ে তিব্বতে ঢুকে পড়েছে। বেজিংয়ের কূটনৈতিক স্তরেও বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে বলে চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

চীনের দাবি, অনতিবিলম্বে ওই এলাকা থেকে ভারতীয় বাহিনীকে সরিয়ে না নেয়া হলে চীন তাদের উপযুক্ত নিয়ম-নীতি শেখাতে বাধ্য হবে। দিল্লির চেয়ে বেইজিং সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার দাবিতে ভিন্ন পথে না হাঁটার কথাও বলা হয়। এমনকি বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে সমঝোতার পথেও হাঁটতে রাজি নয় চীন।

বেশ কয়েকদিন ধরেই দু’দেশের বাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সেনার দাবি, চীনা বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সিকিমের লালটেন পোস্ট এলাকায় ঢুকে ভারতীয় বাহিনীর দু’টি বাঙ্কার ভেঙে দিয়ে চলে গেছে।

ভারতীয় সেনা আরও দাবি করেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আরও ভিতর দিকে প্রবেশের চেষ্টা করেছিল চীনা বাহিনী। মানবপ্রাচীর গড়ে তাদের আটকানো হয়েছে। ভারতীয় সেনার দাবি অস্বীকার করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভারতীয় সেনারা ঘটনার উল্টো ব্যাখ্যা দিচ্ছেন। তারা নন, ভারতীয় সেনারাই চীনের এলাকায় ঢুকে পড়েছিল।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’