,

লিবিয়া উপকূলে ২৪ অভিবাসীর লাশ উদ্ধার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভূমধ্যসাগরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূল থেকে ২৪ জন ইউরোপ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় পাঁচ হাজার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উপকূলরক্ষীরা এ তথ্য জানিয়েছেন।

তাজুরা জেলার বাসিন্দারা জানান, সোমবার থেকে ভূমধ্যসাগরের তীরে লাশ ভেসে আসা শুরু হয়। কয়েকটি মৃতদেহের কিছু অংশ কুকুরে খুবলে খেয়েছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে গত সপ্তাহে শতাধিক অভিবাসী ডুবে যায়।

জার্মান একটি সাহায্যকারী গ্রুপ জানায়, সোমবার রাতে ইতালীয় নৌবাহিনীর নেতৃত্বে ভূমধ্যসাগর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। একই সময় কয়েক হাজার লোককে সাগর থেকে উদ্ধার করা হয়।

চলতি বছর এখন পর্যন্ত বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৭২ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালি পৌঁছেছে। এই সংখ্যা ২০১৬ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব অনুযায়ী, এসময় দুই হাজারেরও বেশি শরণার্থী সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে।হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে