সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ বছর নিষিদ্ধ মালিঙ্গা

news-image

 

স্পোর্টস ডেস্ক :শ্রীলংকার ক্রীড়ামন্ত্রীকে বানরের সঙ্গে তুলনা করে মন্তব্য করায় সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। তবে ছয় মাস তার এ নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী ওয়ানডে ম্যাচে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন মালিঙ্গা। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাৎক্ষণিক মালিঙ্গার শাস্তি নির্ধারণ করা হয়। তবে মালিঙ্গা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন। প্রথম দুই ম্যাচের জন্য তাকে ১৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর শ্রীলংকা দলের খেলোয়াড়দের সমালোচনা করেছিলেন ক্রীড়ামন্ত্রী। সমালোচনার একপর্যায়ে তিনি খেলোয়াড়দের শরীরে মেদ থাকা নিয়ে বলেন, ক্রিকেটারদের শরীরে ১৬ শতাংশ মেদ থাকা স্বাভাবিক। কিন্তু বেশির ভাগ শ্রীলঙ্কান ক্রিকেটারদের শরীরে ২৫ শতাংশের বেশি মেদ।

মালিঙ্গাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আইপিএলে মাত্র চার ওভার বোলিং করে অনেক টাকা পাওয়া যায় বলে কোনো কোনো খেলোয়াড় শুধু অতটুকু ফিটনেসই ধরে রাখার ব্যাপারে আগ্রহী। জাতীয় দলের স্বার্থ তাদের কাছে মুখ্য নয়।

এরপর মালিঙ্গা ক্রীড়ামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা বসে বসে শুধু চেয়ার গরম করে, তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। যখন টিয়া পাখিকে খাঁচায় পুরে রাখা হয়, খাঁচার বাইরের বানররা খুব চেঁচামেচি করে। কেবল টিয়া পাখিই বোঝে খাঁচায় থাকার যন্ত্রণাটা কেমন। টিয়া পাখির উচিত বিষয়টি সম্পর্কে বলা, বানরের নয়। বানর যদি খাঁচায় থাকার যন্ত্রণা নিয়ে আলাপ করা শুরু করে, তাহলে সমস্যা তৈরি হয়।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই