সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের বেসামরিক কারাগারে মার্কিন হামলায় নিহত ৫৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পরিচালনাধীন একটি কারাগারে মার্কিন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকডজন লোক। কারাগারটিতে বেসামরিক নাগরিকদের বন্দি রাখছিল আইএস। সোমবার দেইর আজ জোর প্রদেশের আল-মায়াদিন শহরের ওই কারাগারে এই হামলা চালানো হয়। দেইর আজ জোরের একটি অধিকার সংগঠনের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দেয় বিভিন্ন সংবাদমাধ্যম। অবশ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার বলেছে, তারা মায়াদিনে আইএসের একাধিক স্থাপনায় রোব ও সোমবার হামলা চালিয়েছে। কিন্তু সেটি কারাগার ছিল কিনা তা স্পষ্ট করেনি।

সিরিয়ার রাষ্ট্রীয় একটি টিভি চ্যানেলে তাদের দেইর আজ জোর করেসপন্ডেন্টের বরাত দিয়ে বলা হয়, মার্কিন জোটের যুদ্ধবিমান মায়াদিনে আইএসের ওই বেসামরিক নাগরিকদের বন্দি রাখার কারাগারকে গুঁড়িয়ে দিয়েছে। হতাহতদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।

হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়‍ার খবর ছড়িয়ে পড়ায় সেন্টকমের তরফ থেকে বলা হয়, বেসামরিক নাগরিক মারা গেছে কিনা সেটি তারা খতিয়ে দেখবে। এরপর তার ফলাফল মাসিক বেসামরিক হতাহতের প্রতিবেদনে তুলে ধরা হবে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’