হাথুরুসিংহেকে পেতে মরিয়া শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়টা মোটেও ভাল যাচ্ছে না টিম শ্রীলঙ্কার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বেই বাদ হওয়ার পর কোচ গ্রাহাম ফোর্ডের পদত্যাগ। সব মিলিয়ে যেন পুরোপুরি এলোমেলো শ্রীলঙ্কা দল। তবে এরই মধ্যে নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে তারা। আর সেই তালিকায় প্রথমেই এসেছে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাম।

এ ব্যাপারে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম সানডে টাইমসের খবরে বলা হয়, দেশটির ক্রিকেট বোর্ড থেকে নাকি এরই মধ্যে হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে এখনো কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর অধীনে দারুণ সাফল্য পায় টাইগাররা। আর সেই ধারাবাহিকতা ধরে রাখতেই গত বছর জুনে আবার তিন বছরের জন্য তাঁর চুক্তি নবায়ন করা হয়। আগামী ২০১৯ সালে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে।

অবশ্য এর আগে শ্রীলঙ্কা দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন হাথুরুসিংহে। তবে নিজ জন্মভূমি থেকে তাঁর বিদায়ের গল্পটা খুব একটা সুখকর ছিল না।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন