সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০৫ রানে ক্যারিবীয়দের হারালো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানের বড় জয় পেয়েছে ভারত। অজিঙ্কা রাহানের (১০৩) সেঞ্চুরি ও কুলদিপ যাদবের বোলিংয়ে হেসে খেলেই ম্যাচ জিতেছে কোহলিরা।

এর আগে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান, উইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের সামনে মাত্র ৪৩ (ডিএল) ওভারে ৩১১ রানের টার্গেট দেয় ভারত। রাহানের সেঞ্চুরির সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দুরন্ত ছন্দে থাকা শিখর ধাওয়ান এদিনও হাফ সেঞ্চুরি(৬৩) করেন।

আর কোচ বিবাদ মাঠের বাইরে ফেলে রেখে বিস্ফোরক ব্যাটিং করেন অধিনায়ক বিরাট কোহলি(৬৬ বলে ৮৭)। এদিন রান পাননি যুবরাজ সিং(১৪)। ক্যারিবিয়ানদের হয়ে জোসেফ দু’টি উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের হয়ে শাই হোপ সর্বোচ্চ ৮১ রান করেন। ভারতের হয়ে কুলদিপ যাদব ৩টি, ভুবনেশ্বর কুমার ২টি ও অশ্বিন ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন অজিঙ্কা রাহানে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা