,

যুক্তরাজ্যে ঈদের নামাজিদের ওপর গাড়ি, শিশুসহ আহত ৬

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনের নিউক্যাসল শহরে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ঈদেরনামাজ পড়তে আসা লোকজনের ওপর গাড়ি তুলে দেয়া হয়েছে। গাড়িচাপায় শিশুসহ অন্তত ৬ জন গুরুতর জখম হয়েছে। এরমধ্যে এক শিশুর অবস্থা গুরুতর।

এ ঘটনায় পুলিশ ৪২ বছর বয়সী এক মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, এখন পর্যন্ত তাদের তাদের ধারণা এ ঘটনার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই।

একজন প্রত্যক্ষদর্শী জানান, নামাজ শেষে ওই মহিলা তার গাড়িতে উঠে যাবার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে তার কাছে মনে হয়েছে।

ঈদের নামাজের জন্য শত শত মুসলিম ওই স্পোর্টস সেন্টারে জড় হয়েছিলো। ঘটনার পর ভীষণ আতঙ্ক তৈরি হয়। সবাই চিৎকার করছিলো।

হাসপাতালে নেয়া আহত ছয়জনের মধ্যে তিনজন শিশু। একজনের অবস্থা গুরুতর।

গত সপ্তাহে লন্ডনে এক মসজিদের বাইরে মুসল্লিদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়ার পর থেকে মসজিদগুলোর বাইরে পুলিশ নজরদারি বাড়িয়েছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে