সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনা : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে রাস্তাঘাটের বেহাল দশা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ঈদের প্রাক্কালে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রুপ ধারণ করেছে। সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই ঈদে ঘরমুখী মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এবং সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন। এর আগে শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জে কলাবাড়ী এলাকায় ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন খালেদা জিয়া।

নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়া। এ ছাড়া সারাদেশেই প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলশ্রুতিতে এই ব্যাপক দুর্ঘটনা ও এত মানুষের প্রাণহানি ঘটছে।

বিএনপি চেয়ারপারসন আরও বলেন, রংপুরের পীরগঞ্জে কলাবাড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এতগুলো পোশাক শ্রমিকের প্রাণহানি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকদের হতাহতের ঘটনাসহ দেশব্যাপী প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ যারা প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছেন। তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা