সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান ভারতের মেয়েদের। শনিবার নটিংহ্যামে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩৫ রানে হারায় ভারত।

ভারতের ২৮১ তাড়া করতে গিয়ে ২৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। তিনটি উইকেট তুলে নেন দীপ্তি শর্মা।
এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত। মহিলা ক্রিকেট বিশ্বকাপে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে তিন উইকেটে ২৮১ রান তোলে ভারত। ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন স্মৃতি মানধানা। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড।

বিশ্বকাপে স্বপ্নের শুরু ভারতের। ওপেনিং জুটিতে ১৪৪ রান যোগ করে স্মৃতি-পুনম। ৭২ বলে ১১টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি-সহ ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি। ৮৬ রান করে পুনম। ৭৩ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়িকা মিতালি রাজ।

এদিনই জোড়া রেকর্ড করলেন তিনি। মহিলা ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ অর্ধ-শতরানের নজির গড়লেন। মিতালির ঝুলিতে এখন ৪৭টি হাফ-সেঞ্চুরি। টানা সাত ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এটাও একটা নজির। এখানেই শেষ নয়৷প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডে’তে ৬০০০ রানের মাইলস্টোন ছুঁলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা