,

সৌদি ও তার মিত্রদের শর্ত অবাস্তব: কাতার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :কাতার সংকট সমাধানে ১৩টি শর্ত দিয়েছিল দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চারটি আরব দেশ। এসব শর্তকে বাস্তবতা বিবর্জিত বলে উল্লেখ করেছে দোহা।

শনিবার কাতারের গণযোগাযোগ দপ্তরের পরিচালক শেখ সাইফ আল-সানি বলেন, ‘বাস্তবসম্মত না হওয়া সত্ত্বেও আমরা আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এবং প্রস্তাবের প্রতি সম্মান জানানোর জন্য এগুলো বিবেচনা করে দেখছি। শিগগিরই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।’

এর আগে, শুক্রবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহা ২২ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইনের পক্ষ থেকে বেশ কিছু শর্তের একটি তালিকা গ্রহণ করেছে।

শুক্রবার শর্ত আরোপকারী চার দেশের কোনো এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইনের পক্ষ থেকে কুয়েত ১৩টি শর্ত সম্বলিত একটি তালিকা দোহার কাছে হস্তান্তর করেছে। কাতারের সঙ্গে চার আরব দেশের তীব্র কূটনৈতিক সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে কুয়েত।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইনের পাঠানো ১৩টি শর্তের মধ্যে আল-জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়া এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের কথাও আছে। এছাড়া, কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ এবং দেশটিতে অবস্থান করা ওই চার দেশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের হস্তান্তরের দাবিও জানানো হয়।

ওই চার দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আগামী ১০ দিনের মধ্যে দোহাকে এসব শর্ত মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

দুই সপ্তাহ আগে, ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ নয়টি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে। সেই সঙ্গে কাতারের সব নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশও দেয়া হয়। অবশ্য, কাতার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছে। এই সংকটে কাতারের পাশে দাঁড়িয়েছে ইরান ও তুরস্ক। ওই দুই দেশ কাতারে খাদ্য পাঠিয়েছে। এছাড়া, শক্তি প্রদর্শনের জন্য তুরস্ক সেনা ও সামরিক যান পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে