,

১০ দিনের ছুটিতে সপরিবারে ইন্দোনেশিয়ায় ওবামা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সপরিবারে ১০ দিনের ছুটিতে ইন্দোনেশিয়া গেছেন। এসময় তিনি বালি ও জাকার্তায় থাকবেন। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়।

স্থানীয় এক সামরিক কমান্ডার আই গেডে উইডিইয়ানা বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত রাতে সাধারণ পোশাকে ওবামা তার স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে পর্যটন দ্বীপ বালিতে পৌঁছেছেন। এরপর তারা উবুদুর হোটেলে ওঠেন।

উইদিইয়ানা বলেন, ওবামা ভোরে ঘুম থেকে উঠে নদী তীরবর্তী সবুজ এই পর্যটন কেন্দ্রে কিছু সময় শরীর চর্চা করেন। আগামী সপ্তাহে ওবামা পরিবার ইয়োগইয়াকার্তার উদ্দেশে রওয়ানা দেবে। সেখানে তাদের প্রাচীন বোরোদুদুর মন্দির পরিদর্শনের কথা রয়েছে। সেখান দুই দিন কাটিয়ে তারা জাকার্তার উদ্দেশে রওয়ানা দেবেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো ইউদোদো একাধিকবার আমন্ত্রণ জানানোয় ওবামা ইন্দোনেশিয়ায় এই অবকাশ যাপনে এলেন। ৩০ জুন রাজধানীতে উইদোদোর সঙ্গে দেখা করবেন ওবামা। পরদিন তিনি এক সম্মেলনে বক্তৃতা দেবেন।

উল্লেখ্য, ওবামার ডিভোর্সি মা একজন ইন্দোনেশিয়ান নাগরিককে বিয়ে করেন। সেই সূত্রে, ১৯৭০ সালের আগে বালক ওবামা চার বছর জাকার্তায় কাটান। ওবামার শৈশব ও ইন্দোনেশিয়ার সংস্কৃতির সঙ্গে তার পরিচিতির কারণে অনেক ইন্দোনেশীয় ওবামাকে কাছের মানুষ মনে করেন। এমনকি ওবামার সাবেক স্কুলের সামনে দুই মিটার দীর্ঘ তার একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে