,

মক্কার আল-হারামে হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে সৌদি বাহিনী

news-image

অনলাইন ডেস্ক : মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদ আল-হারামে গ্রান্ড মসজিদে সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার (২৩ জুন) মসজিদ আল হারামের পাশের একটি ভবন ঘিরে অভিযান শুরু করলে পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে এক জঙ্গি। পরে নিজেকে বোমায় উড়িয়ে দেয় সে জঙ্গি। এতে ভবনটি বিধ্বস্ত হয়ে ৫ পুলিশ ও ৬ বিদেশীসহ ১১ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে পুলিশ। তবে কিভাবে বা কারা ওই হামলার চক্রান্ত করছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে ওমরাহ করতে হাজার হাজার মানুষ মক্কায় অবস্থান করছে। সম্প্রতি বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলা হয়েছে সৌদি আরবে। যার বেশ কয়েকটির দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। গত বছরের জুলাইয়ে মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে