,

লন্ডনে হামলায় নিহত বাংলাদেশির মৃত্যু ভ্যানের আঘাতেই

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনে মুসল্লিদের উপর ভ্যান ‘উঠিয়ে দিয়ে হামলার’ ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার বাংলাদেশি মুসলিম ওই গাড়ির আঘাতেই মারা গেছেন বলে পুলিশের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রবিবার রাতে উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে ওই হামলার ঘটনায় ১১ জন আহত হন।

বাংলাদেশি বংশোদ্ভূত ৫১ বছর বয়সী মাকরাম আলী ঘটনার একটু আগেই সেখানে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। গাড়ির ধাক্কায় নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে- প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ওই ব্যক্তির দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এক বিবৃতিতে মাকরামের পরিবার বলেছে, পায়ে জোর কম থাকায় হঠাৎ পড়ে যাওয়ার এই সমস্যায় বেশ কিছু দিন ধরে তিনি ভুগছিলেন। ওই হামলার ঘটনা যখন ঘটে তখন তিনি ‘বিশ্রাম নিয়ে ঘরে ফিরে আসতে’ চাইছিলেন।

মাকরামকে তার পরিবার ‘নীরব, ভদ্রলোক’ হিসেবে বর্ণনা করেছে, যিনি কোনো শত্রুতায় জড়াননি। ছয় সন্তানের জনক এই ব্যক্তি ১০ বছর বয়সে বাংলাদেশ থেকে ব্রিটেনে আসেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন ও নাতি-নাতনিদের সঙ্গে খেলা করতেন বলেও বিবৃতিতে বলা হযেছে।

তার মৃত্যুর ঘটনায় কারো শাস্তি নয় শুধু মৃতের আত্মার শান্তি কামনা করেছেন তারা। মাকরাম আলির জন্ম সিলেটে বলে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ওই হামলার পরপরই ড্যারেন ওসবোর্ন নামে ৪৮ বছর বয়সী ভ্যানচালককে আটক করে পুলিশে দেয় জনতা। তিনি একাই এই হামলায় ছিলেন বলে পুলিশের ধারণা। এই ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে