সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের দু্ই শতাধিক নেতাকর্মীর যুবলীগে যোগদান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সুবিধাজনক পদ না পাওয়ায় পদবঞ্চিত ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করেছেন।
শুক্রবার রাত ১১টায় ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের অফিসে জেলা ছাত্রদল থেকে সদ্য পদত্যাগকারী সহ-সভাপতি রবিন ও পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুরখাবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করেন।

এসময় ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির যোগদানকারী ছাত্রদল কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে, গত ৩ মে রাতে ঠাকুরগাঁও পৌর এলাকার গোলায়পাড়া বিএনপি ও ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী সাবেক ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে লিখিতভাবে সব কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর গত ৯ এপ্রিল ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিএনপি মহাসচিবের উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান জেলার নতুন ছাত্রদল সভাপতি কায়েস, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলামের নাম ঘোষণা করেন।

এতে, ছাত্রদলের কিছু ত্যাগী নেতার নাম বাদ পড়ায় ক্ষুদ্ধ হয়ে ওঠেন অনেকেই। সম্মেলনে দলের জন্য নিবেদিত ও যোগ্যতাসম্পন্ন ছাত্রদের বাদ দিয়ে অযোগ্য, সুবিধাভোগীদের নিয়ে কমিটি গঠন করার অভিযোগে ঠাকুরগাঁও ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়।

অবশেষে দীর্ঘ একমাস পর শুক্রবার রাত ১১টায় জেলা ছাত্রদল থেকে পদত্যাগকারী সহ-সভাপতি রবিন ও পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুরখাবের নেতৃত্বে যুবলীগে দুই শতাধিক ছাত্রনেতা যোগদান করেন।

যোগদান প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী রাজনীতিতে যোগদান করলেন। আমরা তাদের স্বাগত জানাই। আশাকরি, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার হাত আরো বেশি শক্তিশালী করতে তারা দলের নিবেদিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অংশীদার হবেন।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’