সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরাটকে জেলে পাঠানোর দাবি বলিউড অভিনেতার

news-image

 

স্পোর্টস ডেস্ক :ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এভাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে উড়ে যাবে ভারত তা ভারতীয় সমর্থকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। সোশ্যাল মিডিয়ায় বিরাটদের বিরুদ্ধে অনেকেই অনেক কিছু লিখেছেন। কিন্তু বলিউড অভিনেতা কামাল রশিদ খান বা কেআরকে যা লিখলেন, তাতে সবারই চক্ষু চড়কগাছ।

কামাল রশিদ খান বা কেআরকে নামটা শুনলেই তিনি কী বলতে পারেন, তার একটা আন্দাজ করতে পারছেন নিশ্চয়। অতীতেও নানারকম বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোণামে এসেছেন তিনি। বলা বাহুল্য তিনি বিতর্কিত এবং অবান্তর মন্তব্য করার জন্যই বিখ্যাত। এবার তাঁর নিশানায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

ট্যুইটারে কেআরকে লেখেন, ‘‘১৩০ কোটি ভারতীয়ের সম্মান বিক্রি করার জন্য কোহলিকে পুরোপুরি ক্রিকেট থেকে নির্বাসিত করা উচিত। তাকে গরাদের পিছনে দেখতে চাই। ’’

এরপর আরও যোগ করে তিনি বলেন, ‘‘দলের প্রত্যেক খেলোয়াড়কেই পাকাপাকিভাবে নির্বাসিত করা উচিৎ ভারতীয়দের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলার জন্য। ’’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা