,

মসজিদের ছবি তোলায় পুলিশ অফিসারকে নগ্ন করে পিটিয়ে হত্যা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আরও একবার ভারত অধিকৃত কাশ্মির উপত্যকার উন্মত্ত নৃশংস রূপ সামনে এল। শ্রীনগরের নওহট্ট এলাকায় জামিয়া মসজিদের সামনে ডেপুটি এসপি মহম্মদ আইয়ুব পণ্ডিতকে নগ্ন করে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন দুই জন। এছাড়াও তৃতীয় ব্যক্তি চিহ্নিত বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ডিজিপি।

অপরাধ বলতে মহম্মদ আইয়ুব নাকি জামিয়ে মসজিদের ছবি ও ভিডিও তুলছিলেন। এই ঘটনা নজরে আসতেই তাকে ঘিরে ফেলে উপস্থিত জনতা। জনতাকে ছত্রভঙ্গ করতে তিনি গুলিও চালান বলে অভিযোগ পাওয়া যায়। সেই গুলিতে আহত হন তিন জন। এরপরই উন্মত্ত জনতা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ইউনিফর্ম ছিঁড়ে তাকে নগ্ন করে চলে অত্যাচার।

বৃহস্পতিবার মধ্যরাতে মসজিদের নামাজ শেষের পর ঘটে এমন নৃশংস ঘটনা ঘটে। জনতার রোষ থেকে বাঁচতে আয়ুবকে ফেলে রেখে পালিয়ে যান বাকি নিরাপত্তা রক্ষীরা। জিজ্ঞাসাবাদ করতে তাকে ঘিরে ফেলে একদল স্থানীয় মানুষ। মুক্তি পেতে সার্ভিস রিভলভার থেকে গুলি চালান বলে মনে করছেন তদন্তকারীরা। এরপরই উন্মত্ত জনতা তার ওপর ক্ষোভে ফেটে পড়েন। নগ্ন করে পিটিয়ে, পাথর দিয়ে থেঁতলে মেরে ফেলা হয় তাঁকে। তাতেও রাগ ঠান্ডা না হওয়ায় প্রায় এক কিলোমিটারেরও বেশি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় রক্তাক্ত আইয়ুবকে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকা জুড়ে জারি করা হয়েছে কার্ফু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে