সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে প্রতিদিন ১১শ’ টন খাদ্য পাঠাচ্ছে ইরান

news-image

অনলাইন ডেস্ক : কাতার সংকটে প্রথম থেকেই দেশটির পাশে দাড়িঁয়েছে ইরান। আর তারই ধারাবাহিকতায় কাতারে প্রতিদিন ১১শ’ টন খাদ্য পাঠাচ্ছে দেশটি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মাদ মেহেদি বোনচারি এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে তিনি জানান, দায়ের, বোলখেইর ও জেনাভে বন্দরের মাধ্যমে এসব খাদ্য কাতারে রপ্তানি করা হচ্ছে। মেহেদি বোনচারি আরো জানান, কাতারের সঙ্গে বুশেহর প্রদেশের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক ছিল আর সেই সম্পর্ককে ব্যবহার করে সৌদি নেতৃত্বাধীন অবরোধের দিনগুলোতে কাতারে খাদ্য পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর ছাড়াও আরো কয়েকটি দেশ ‘সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার’ অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সাথে অবরোধ আরোপ করা হয় স্থল, সমুদ্র ও আকাশপথের পথেও। এ অবস্থায় ব্যাপক খাদ্য সংকটে পড়ে উপসাগরীয় রাষ্ট্র কাতার।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’