আবারও কন্যা সন্তানের বাবা হলেন গম্ভীর

news-image

স্পোর্টস ডেস্ক : দুই বেণী বাঁধা ছোট্ট খুকি। সাদার ওপর ফুল ছাপ দেওয়া ফ্রক পরে।

ছোট্ট খুকির কোলে আরও ছোট, ফুটফুটে এক পরী। সদ্যোজাত বোনকে কোলে নিয়ে ক্যামেরার মুখোমুখি ছোট্ট দিদি। নিজের দ্বিতীয় মেয়ের জন্মের খবরটা সোশ্যাল নেটওয়ার্কে এভাবেই ছবি পোস্ট করে জানালেন গৌতম গম্ভীর।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গম্ভীর সেই সঙ্গে একটা মিষ্টি বার্তা লিখেছেন, ‌আমাদের পরিবারে আরও এক ফুটফুটে পরী এসেছে। যে পরী আমাদের জীবন আলোয় আলোয় ভরিয়ে দেবে। ওয়েলকাম অ্যাঞ্জেল। এই দুনিয়ায়। ’‌

গম্ভীর আর নাতাশার বিয়ে হয় ২০১১ সালে। বছর দুয়েক আগে ঘর আলো করে এসেছিল বড় মেয়ে আজিন। এবার এল দ্বিতীয় মেয়ে। তার নাম অবশ্য এখনও ঠিক হয়নি। গম্ভীর খবর জানাতেই সোশ্যাল নেটওয়ার্কে অভিনন্দন জানান বিরাট কোহলি আর ইরফান পাঠান। ‌

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন