স্বাধীনতা যুদ্ধে ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা ফাঁস করে দেয়ার হুমকি গয়েশ্বরের

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসামাল কথাবার্তা বন্ধ না করলে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা ফাঁস করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্যাথলজিক্যাল লায়ার বলার জবাবে বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে নিজ অফিসে সাংবাদিকদের কাছে তিনি এ হুঁশিয়ারি দেন।

গয়েশ্বর বলেন, আজকে কোনো কথা বলছি না। এরপরও যদি আরও কথা আসে। তাহলে তার (ওবায়দুল কাদের) পরিবারে স্বাধীনতাবিরোধী কয়জন আছে তা প্রকাশ করা হবে। বিষয়টি জনসম্মুখে প্রকাশ পেলে মানবতাবিরোধী ট্রাইব্যুনালের কাজ বেড়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিনই মিথ্যা কথা বলেন। তার মুখ থেকে সত্য কথা বের হয় না। এ কারণে ওবায়দুল কাদেরও মনে করেন, প্রতিপক্ষও (রিজভী) মিথ্যা বলে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগের মতো দলে এমন একজন প্রতিবন্ধী সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন, শুরু থেকেই বেসামাল কথাবার্তা বলছেন। প্রায় কথাই তিনি টিপ্পুনি কাটেন। মিথ্যার ওপর যারা বসবাস করেন তাদের চোখে অন্যকে প্যাথলজিক্যাল লায়ার বলাটা এটা অসভ্যতা, অশোভনীয়।

তিনি বলেন, ওবায়দুল কাদেরকে পরামর্শ দেব, তিনি যেন রাজনীতির ভাষায় কথা বলেন।

দেশের মহাসড়কগুলোর বেহাল চিত্র তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র বলেন, সেদিকে তার (ওবায়দুল কাদের) নজর নেই।

২০১৪ সালের ৫ জানুয়ারির মতো যেন-তেন নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা তারা ভালো করেই জানে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন