,

মন্ত্রিসভায় গরিব কাউকে চাই না : ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মন্ত্রিসভায় কোনো গরিব মানুষ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদে থাকুক তা চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইওয়া অঙ্গরাজ্যে আয়োজিত সমাবেশে মন্ত্রিসভায় ধনী ব্যক্তিদের নেওয়ার বিষয়টি সম্পর্কে এভাবেই যুক্তি খণ্ডন করলেন তিনি।

স্থানীয় সময় গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত ওই সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কেউ একজন বলেছিল, কেন আপনি অর্থনীতির দায়িত্ব একজন ধনী ব্যক্তির হাতে ছাড়ছেন? হ্যাঁ এটা সত্য। উইলবার (বাণিজ্যমন্ত্রী উইলবার রস) বাণিজ্যের দায়িত্বে থাকা একজন অতিধনী ব্যক্তি। জবাবে আমি বলেছি, কারণ আমরা এই ধরনের চিন্তা করার মতো মানুষই চাই।’

ট্রাম্পের দাবি উইলবার রস এবং বাণিজ্য উপদেষ্টা গ্যারি কোহেন এই পদের জন্য অনেক কিছু ছাড় দিয়েছেন। বিশেষ করে গোল্ডম্যান সাকসের সাবেক প্রধান কোহন, যিনি অনেক বড় অংকের বেতন ছেড়ে এসেছেন।

ট্রাম্প যোগ করেন, ‘আমি ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে ভালোবাসি। কিন্তু এই বিশেষ পদের জন্য আমি কোনো দরিদ্র মানুষকে চাই না। বিষয়টা বোঝা গেছে?’

কৃষিমন্ত্রী সনি পার্ডু এবং উইলবার রসের সঙ্গে ভ্রমণে বেরিয়েছেন ট্রাম্প। এ সময় গতকাল বিকেলে আইওয়ায় স্থানীয় কমিউনিটি কলেজে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে