সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেলের সফল অস্ত্রোপচার, স্ট্যাটাসে দোয়া কামনা

news-image

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১০টায় রাজধানীর ডেল্টা হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী এ তথ্য জানান। বিসিবির চিকিৎসক বলেন, ‘রুবেলে আঘাত খুব একটা গুরুতর নয়। অপারেশনটা সফলভাবে হয়েছে। ওর অবস্থা বেশ ভালো। ভয়ের কোনো কারণ নেই। আশা করছি দ্রুতই সেরে উঠবে। তবে পুরোপুরি সুস্থ হতে ছয় সপ্তাহ সময় তো লাগবেই।’ ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল শেষে দলের হোটেলে ফেরার পর দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলেন রুবেল হোসেন। এতে তার বাঁ চোখ আর কানের মাঝের হাড়টা সরে যায়। শুরুতে তেমন গুরুত্ব না দিলেও পরে বিসিবি চিকিৎসকের পরামর্শে অপারেশন করেন রুবেল। বৃহস্পতিবার (২২ জুন) এক স্ট্যাটাসে তার অপারেশন ভাল হয়েছে জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রুবেল হোসেন। স্ট্যাটাসে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অপারেশন ভাল হইছে। সবাই আমার জন্য দোয়া করবেন। খুব দ্রুত যেন সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন