,

রোনালদোর গোলে পর্তুগালের জয়

news-image

 

স্পোর্টস ডেস্ক :প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন গোলহীন, মেক্সিকোর সঙ্গে ২-২ গোলের ড্রয়ে জয়হীন থাকে তার দল পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে গোল পেলেন পর্তুগিজ অধিনায়ক, জয়ের স্বাদ পেল তার দলও।

ফিফা কনফেডারেশনস কাপে কাল মস্কোতে স্বাগতিক রাশিয়াকে রোনালদোর একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

রোনালদো পর্তুগালের জয়সূচক গোলটা করেছেন ম্যাচের শুরুতেই। অষ্টম মিনিটে রাফায়েল আদেলিনোর বাড়ানো ক্রসে রোনালদোর হেড খুঁজে নেয় রাশিয়ার জাল। পর্তুগালের হয়ে শেষ আট ম্যাচে এটি রোনালদোর ১৩তম গোল। রোনালদোর ওই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধানে গড়ে দেয়।

দারুণ জয়ে শীর্ষে মেক্সিকো

দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় পেয়েছে মেক্সিকো। পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের শেষ দিকে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ক্রিস উড। কনফেডারেশন কাপে ছয় ম্যাচে এটিই নিউজিল্যান্ডের প্রথম গোল! তবে দ্বিতীয়ার্ধে রাউল জিমিনেজ ও অরিবি পেরাল্টার গোলে দারুণ জয় পায় মেক্সিকো।

এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে পর্তুগালের পয়েন্টও ৪। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে মেক্সিকো। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে স্বাগতিক রাশিয়া আছে তিনে। দুই ম্যাচের দুটিতেই হারা নিউজিল্যান্ড আছে সবার নিচে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে