সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রনকি

news-image

 

স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রনকি।

রনকির জন্ম নিউজিল্যান্ডে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার হয়ে। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।

২০১৩ সালে তিনি আবার নিউজিল্যান্ডে ফেরেন। কিউইদের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ছিলেন ২০১৫ বিশ্বকাপ ফাইনাল খেলা নিউজিল্যান্ড দলের সদস্যও।

রনকির সবচেয়ে স্মরণীয় ইনিংস ২০১৫ সালে ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৯৯ বলে অপরাজিত ১৭০ রান। ২০১৫ সালে টেস্ট অভিষেকে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৮৮ ও ৩১।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। পরিবারকে আরো বেশি সময় দিতেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট