ট্রফি হাতে কে এই রহস্যময়ী সুন্দরী?

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্টারনেটে এখন তিনি হটকেক। তিনি কে জানতে চান। তাহলে তো শুরু থেকে শুরু করতে হয়। রোববার ওভালে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে। মাঠ জুড়ে টুকরো টুকরো পাক ক্রিকেটারদের হুল্লোড়ের ছবি।

তার মধ্যে দারুণ উজ্জ্বল এক পাক সুন্দরী। এদিন ম্যাচ চলাকালীন ওভালের গ্যালারিতেও হাজির ছিলেন এই সুন্দরী ললনা। এরপরই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিভিন্ন সাইটে প্রশ্নও ওঠে কে এই সুন্দরী।

ইন্টারনেটে তাকে নিয়েই খোঁজখোঁজ। খবর এবিপির।

ইনি হলেন নাজিয়া হাফেজ। পাক দলের ক্রিকেটার মোহাম্মদ হাফেজের স্ত্রী। ৩৫ বছরের এই পাক ক্রিকেটার নিয়মিত পাক দলে সুযোগ না পেলেও নিঃসন্দেহে দলের তারকা ক্রিকেটার। তবে এই মুহূর্তে লাইমলাইট পড়ছে তার সুন্দরী স্ত্রী-র ওপর।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ হাফেজ ও নাজিয়া। হাফিজের সরল স্বীকারোক্তি বিবাহটি ছিল প্রেম বিবাহ। আর হবে নাই বা কেন নাজিয়ার সৌন্দর্যের আকর্ষণ অস্বীকার করা তো মোটেই সহজ নন। আর এই কারণেই তো সোশ্যাল মিডিয়াও উপচে পড়েছে পাক সুন্দরীর পরিচয় জানতে।

হাফিজের দুই সন্তানের জননী অবশ্য নিজের স্বামীতেই মজে। তার মতে মোহাম্মদ হাফিজ মিতভাষী হলেও মানুষ হিসেবে খুব ভালো। তবে দু’জনের পছন্দ আলাদা। হাফিজ যেখানে দামি গাড়ি দারুণ ভালবাসেন। সেখানে বাকি পাঁচজন মেয়েদের মত তারও প্রথম পছন্দ কেনাকাটা। এমনকি সঙ্গী না পেলে তিনি একা একাও কেনাকাটা করতে বেরিয়ে যান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন