,

রাতে রাশিয়া-পর্তুগালের হাইভোল্টেজ ম্যাচ

news-image

 

স্পোর্টস ডেস্ক :কনফেডারেশনস কাপের দ্বিতীয় ম্যাচে আজ পর্তুগালের মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া। হাইভোল্টেজ এই ম্যাচে দর্শকদের তুমুল আগ্রহ। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজকরা।

প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে রোনালদো ছিলেন গোলহীন, ২-২ গোলের ড্রয়ে জয়হীন থাকে তার দল। তবে রাশিয়ার শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে সবার ওপরে আছে ২০১৮ বিশ্বকাপের আয়োজকরা। আজ তাই কিছুটা হলেও নির্ভার থাকবে স্বাগতিক দল।

অন্যদিকে পর্তুগালের ওপর থাকবে জয়ের চাপ। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো নির্ভার হয়ে খেলতে পারবেন তো? রিয়াল মাদ্রিদ তারকার মাঠের বাইরের সময়টা যে ভালো যাচ্ছে না। মাথায় ওপরে ঝুলছে স্পেনের কর কর্তৃপক্ষের দায়ের করা কর ফাঁকির মামলা। যে মামলায় রোনালদোকে ৩১ জুলাই স্পেনের আদালতে হাজিরা দিতে। পর্তুগিজ ফরোয়ার্ড কনফেডারেশনস কাপে মনোযোগ দিতে পারছেন তো?

২০০৮ ইউরোতে তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ জেতে পর্তুগাল। এরপর দুটো বিশ্বকাপ এবং দুটো ইউরোতে জয় নেই আর। যদিও তার পরও ২০১৬ ইউরো জিততে সমস্যা হয়নি পর্তুগালের। আর রোনালদোও ঠিকই ২০১২ ইউরোর সর্বোচ্চ গোলদাতা হন যৌথভাবে, ২০১৬ আসরের দ্বিতীয় সর্বোচ্চ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে