সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সেই বিচারপতি গ্রেপ্তার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা ও দণ্ডপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি সিএস কারনান।

সম্প্রতি ভারতের বিচার বিভাগে তোলপাড় সৃষ্টি করেন তিনি। ২০ বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন বিচারপতি কারনান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার কাছে চিঠি দিয়ে তার অভিযোগ জানান এবং তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করতে অনুরোধ করেন।

বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তোলার পর কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। এ মামলার শুনানি শেষে ভারতের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহারসহ সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ বিচারপতি কারনানকে ছয় মাসের কারাদণ্ড দেন।

ভারতের বিচার বিভাগের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় কোনো বিচারপতির কারাদণ্ড হওয়ার ঘটনা এটিই প্রথম। বিচারপতি কারনান দণ্ড মওকুফের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন কিন্তু তা প্রত্যাখ্যাত হয়।

মঙ্গলবার তামিলনাড়ু রাজ্যের কোইমবাতোর থেকে গ্রেপ্তার করা হয় কারনানকে। তাকে চেন্নাইনে নেওয়া হয়েছে। সেখানে থেকে কলকাতা পুলিশের হাতে সোপর্দ করা হবে এবং তাকে কলকাতায় এনে সরাসরি কারাগারে ঢোকানো হবে।

৯ মে সুপ্রিম কোর্ট তাকে ছয় মাসের কারাদাণ্ড দিলে আত্মগোপন করেন বিচারপতি কারনান। তার অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য আসতে থাকে। তবে পুলিশ বলেছিল, তিনি তামিলনাড়ুতে আছেন। কারনানের আইনজীবীও এমন ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার গোপন আস্তানার সন্ধান করতে পুলিশের প্রায় দেড় মাস লেগে গেল। শেষ পর্যন্ত তামিলনাড়ুর পুলিশের সহায়তা নিয়ে তাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

বিচারপতি কারনান ১২ জুন অবসরে গেছেন। এখন দায়িত্ব পালনরত বিচারপতি হিসেবে গ্রেপ্তার এড়ানোরও সুযোগ নেই তার। ফলে ছয় মাস শ্রীঘরে কাটাতে হবে তাকে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন