বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে বাংলাদেশি মালিকাধীন দু’শতাধিক দোকানে আগুন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি মার্কেটে আগুন লেগে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন দুই শতাধিক দোকান পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বাথা মার্কেট’ নামে ওই মার্কেটে আগুন লাগে।

মার্কেটের একটি প্রতিষ্ঠানের কর্মী প্রবাসী বাংলাদেশি হাসান তালুকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বাসা থেকে দোকানের দূরত্ব ১০০ মিটার। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাউকে কাছাকাছি যেতে দেয়নি। তিনি জানান, দুই ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসান বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক গোলযোগ থেকে এর সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর