সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাসেলসে রেলওয়ে স্টেশনে হামলা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেনাদের গুলিতে নিহত হয় সন্দেহভাজন হামলাকারী। সে আত্মঘাতী বোমা বহন কারছিল। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার বিবিসি এ খবর জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কম শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটানোর পর তাকে গুলি করা হয়। তবে বিস্ফোরণেরে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে দেশটির প্রিসিকিউটররা এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে জানান, হামলাকারী নিহত হয়েছে। বেলজিয়ান পত্রিকা লা লিবিয়ার বেলেগিক প্রসিকিউটরদের উদ্ধৃতি দিয়ে জানায়, ওই ব্যক্তির পিঠে ঝোলানো ব্যাগ এবং তার পরনে বিস্ফোরক বেল্ট ছিল। স্টেশনে সেনাদের নজরে পড়লে সে তার সাথে থাকা একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটায়।

স্টেশনের এক কর্মচারী নিকোলাস হেরেওয়েগেন বার্তা সংস্থা এএফকি জানান, তিনি যখন নিচে নামছিলেন এবং স্টেশনের দুটি তলার মধ্যবর্তী জায়গায় ছিলেন, তখন কারো চিৎকার শুনতে পান। ওই হামলাকারী ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করে তার হাত থাকা একটি স্যুটকেস ছুড়ে মারে। যদিও এটি খুব বড় বিস্ফোরণ ছিল না, তবুও এর প্রভাব বেশ বড় ছিল। লোকজন ছোটাছুটি করছিল।

উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে ব্রাসেলসে জঙ্গি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা