সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের উট-ভেড়া বহিস্কার করলো সৌদি

news-image

সৌদি-কাতার তীব্র উত্তেজনায় নতুন মাত্রা যোগ হলো। সৌদি আরব বলেছে, তাদের পশু চারণ ভূমি থেকে কাতারের সব উট এবং ভেড়া সরিয়ে নিতে হবে। এরইমধ্যে পনের হাজার উট এবং দশ হাজার ভেড়াকে সীমান্ত অতিক্রম করে কাতারে ফিরিয়ে আনা হয়েছে। যদিও কাতারি পশু পালকরা সৌদি আরবের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, তারা দু’দেশের রাজনীতির সঙ্গে যুক্ত হতে চয়নি।
দেশ হিসেবে ছোট হওয়ায় কাতারের উট ও ভেড়া সৌদি আরবের বিভিন্ন চারণভূমিতে রাখা হতো। নিষেধাজ্ঞার পর সৌদির চারণভূমি থেকে ফিরিয়ে আনা উট ও ভেড়ার জন্য কাতার একটি জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে পানি এবং পশু খাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে। কাতারের পৌর এবং পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা উট এবং ভেড়ার পালের জন্য নতুন জায়গা খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের অস্থায়ী আশ্রয় শিবিরেই রাখা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা