বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বাহিনী সিরিয়ার একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার পর সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

ক্যানবারা টাইমস জানিয়েছে, সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

সন্ত্রাসীগোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত সিরিয়ার একটি এসইউ-২২ যুদ্ধবিমানকে রবিবার গুলি করে ভূপাতিত করে মার্কিন যুক্তরাষ্ট্র। রাকা প্রদেশের তাকাবার কাছে বিমানটি ভূপাতিত করা হয়। ভূপাতিত জঙ্গি বিমানটির পাইলট অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

এদিকে, হামলার ঘটনার পরই সিরিয়ার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সহযোগিতা ও সমন্বয় বাতিল ঘোষণা করেছে রাশিয়া।