,

চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের বিশ্ব রেকর্ড!

news-image

অনলাইন ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির লড়াইটা শেষ হয়েছে পাকিস্তানের শিরোপা জয়ের মাধ্যমে। কিন্তু এখনো অনেক খুটিনাটি হিসেব, পরিসংখ্যান ও রেকর্ড বের হচ্ছে। আর এবার এমনই এক বিশ্ব রেকর্ড গড়ল টিম বাংলাদেশ। টাইগারদের রের্ক্ডটাও আবার ভারতের বিপক্ষে।

সেমিফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে কোনও অতিরিক্ত রান না দিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে মাশরাফি বাহিনী। বার্মিংহামের ম্যাচটিতে বাংলাদেশের আটজন বোলার বোলিং করলেও কোন অতিরিক্ত রান দেননি। আর এতেই ওয়ানডে ক্রিকেট নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ।

ওয়ানডেতে এর আগে এ রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরাতের পক্ষে। চলতি বছর স্কটল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি দলটি।

আর টেস্ট এ রেকর্ডটি এখনো ভারতের দখলে। ১৯৫৪-৫৫ সালে লাহোরে ভারতের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৮ রান করে। আর ওই ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি ভারত।সূত্র: ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে