,

প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো : সেতুমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঈদেঘরমুখো মানুষের যাত্রাকে স্বস্তিদায়ক করতে প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় সংস্কার কাজ পরিদর্শনে এসে মঙ্গলবার সকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি প্রতিদিনই রাস্তা আছি, রাস্তায় থাকব। প্রয়োজনে ঈদের দিনও থাকব।

তিনি বলেন, জনস্বার্থে যা যা করা দরকার সবই করা হবে। গার্মেন্ট পণ্যবাহিগাড়ি, ওষুধ, পচনশীল খাদ্যদ্রব্য ছাড়া কোন ভারী গাড়ি ঈদের তিন দিন রাস্তায় চলতে পারবে না। আমরা আশা করছি জনস্বার্থে-জাতীয়স্বার্থে এটা সবাই মেনে নেবেন।

এসময় তিনি ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর জন্য বাস মালিকদের প্রতি অনুরোধ জানান।

ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলমান ফোর লেনের কাজ এখন বন্ধ থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে