,

উত্তর কোরিয়ায় কোমায় থাকা সেই মার্কিন ছাত্রের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় ১৫ মাস কারাগারে ছিলেন অটো ওয়ার্মবিয়ের। তার মধ্যে এক বছরই তিনি কোমায় ছিলেন।

গত মঙ্গলবার ওই অবস্থাতেই তাঁকে তাঁর পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। এরপর সিনসিনাটির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এর এক সপ্তাহের মধ্যে মারা গেলেন তিনি।
অটো ওয়ার্মবিয়েরের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, দেশে আসার পর অটো ওয়ার্মবিয়ের মুখে কিছু বলতে না পারলেও তাঁর চেহারায় কিছুটা হলেও প্রশান্তির আভাস ফুটে উঠেছিল। তাঁর বাবা সাংবাদিকদের এর আগে বলেছিলেন, “তাকে আটক করে যা করা হয়েছে সেই ভয়াবহ ব্যাপার মেনে নেওয়া কঠিন। ”

অটো ওয়ার্মবিয়ের বয়স হয়েছিল ২২ বছর। বন্ধুদের সঙ্গে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন অবকাশ যাপনে। সেখানে হোটেলের একটি সাইনবোর্ড চুরি করার অভিযোগে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। সে সময়ই বিষয়টি ব্যাপক আলোচিত হয়। কিন্তু গত এক বছর ধরে তাঁর কোমায় থাকার বিষয়টি তাঁর পরিবারের কাছেও গোপন রাখা হয়েছিল।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বচিউলিজম নামের এক অসুখে তাঁর এ অবস্থা হয়েছে। কিন্তু এ অসুখ কীভাবে হলো তার কোনো ব্যাখ্যা নেই। তবে দেশে ফেরার পর চিকিৎসকদের একটি প্যানেল তাঁকে পরীক্ষার পর মস্তিষ্কে আঘাতের কথা উল্লেখ করেন। এদিকে, এই শিক্ষার্থীর মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে একটি নিষ্ঠুর রাষ্ট্র বলে উল্লেখ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে