,

শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর শেষে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এমনকি পরের চারটি স্থানও ধরে রেখেছেন অন্যান্য অলরাউন্ডাররা।

তবে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ফলে ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। অষ্টম ও নবম স্থান ধরে রেখেছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ও ইংল্যান্ডের ক্রিস ওকস।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শীর্ষ দশজনের মধ্য ছিলেন না ভারতের বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে এবার তিনি জায়গা করে নিয়েছেন দশম স্থানে।

অলরাউন্ডারদের ওয়ানডে র‌্যাংকিং :

চ্যাম্পিয়ন্স শুরুর পূর্বে র‌্যাংকিং বর্তমান র‌্যাংকিং বর্তমান রেটিং খেলোয়াড়
১ ১ ৩৫৩ সাকিব আল হাসান (বাংলাদেশ)
২ ২ ৩৩৯ মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)
৩ ৩ ৩২৯ মোহাম্মদ নবী (আফগানিস্তান)
৪ ৪ ৩০৬ অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা)
৫ ৫ ২৯৯ জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
৭ ৬ ২৭৮ বেন স্টোকস (ইংল্যান্ড)
৬ ৭ ২৭৩ মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
৮ ৮ ২৫২ জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
৯ ৯ ২৫১ ক্রিস ওকস (ইংল্যান্ড)
শীর্ষ ১০-এ ছিলেন না ১০ ২৪৭ রবীন্দ্র জাদেজা (ভারত)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে