চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে তামিম ইকবাল

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন তামিম ইকবাল। অপরদিকে এই সেরা একাদশে জায়গা করতে পারেননি রোহিত শর্মা।

যদিও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ভারতীয় এই ক্রিকেটার।
এ ছাড়াও চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে আছেন ভারত-পাকিস্তানের ৭ ক্রিকেটার।

জানা গেছে, এই সেরা একাদশ বেছে নেওয়ার দায়িত্বে ছিলেন মাইকেল আথারটন, সৌরভ গাঙ্গুলি, রমিজ রাজা, লরেন্স বুথ (উইজডেন অ্যালম্যানাকের সম্পাদক), জুলিয়ান গায়ার (এএফপির ক্রিকেট সংবাদদাতা) এবং জিওফ অ্যালারডাইস (আইসিসির মহাব্যবস্থাপক)।

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি একাদশ : শিখর ধাওয়ান (৩৩৮ রান), ফখর জামান (২৫২ রান), তামিম ইকবাল (২৯৩ রান), বিরাট কোহলি (২৫৮ রান), জো রুট (২৫৮ রান), বেন স্টোকস (১৮৪ রান ও ৩ উইকেট), সরফরাজ আহমেদ (অধিনায়ক; ৭৬ রান ও ৯ ডিসমিসাল), আদিল রশিদ (৭ উইকেট), জুনায়েদ খান (৮ উইকেট), ভুবনেশ্বর কুমার (৭ উইকেট), হাসান আলী (১৩ উইকেট)। দ্বাদশ ব্যক্তি : কেন উইলিয়ামসন (২৪৪ রান)।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন