,

কোহলিকে আজীবন নিষিদ্ধ করা উচিত!

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ভারতের লজ্জাজনক হার মেনে নিতেই পারছেন না। তিনি ভারতীয় দলের খেলোয়াড়দের বিশেষ করে বিরাট কোহলিকে আজীবন নিষিদ্ধ করার দাবি তোলেছেন।

এই অভিনেতা ভারতীয় দলের খেলোয়াড়দের দেশাদ্রোহী উপাধি দিয়েছেন যারা দেশের সম্মান নিয়ে খেলা করেছেন। পাকিস্তানের বিপক্ষে রোববার ফাইনাল চলাকালীন এবং ফাইনালের পর একের পর এক টুইট করেন কামাল রশিদ। টুইটবার্তায় টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের প্রতি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলে কোহলিদের ধুয়ে দেন এই চলচ্চিত্র সমালোচক।

কামাল রশিদের কয়েকটি আক্রমণাত্মক টুইট তুলে ধরা হলো-

১. ভারতীয় দলের সব ক্রিকেটারকে ক্রিকেট খেলা থেকে সরকারের আজীবন নিষিদ্ধ করা উচিত। কেননা, তারা নিজেদের এবং ভারতের সম্মানকে বিক্রি করে দিয়েছে।

২. পাকিস্তানের কাছে ১৩০ কোটি ভারতীয় নাগরিকের সম্মান বিক্রি করে দেয়া বিরাট কোহলিকে আজীবনের জন্য ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা উচিত। তাকে দল থেকে ছেঁটে ফেলা উচিত।’

৩. #বিসিসিআইপিভিটিলিমিটেডের কাছ থেকে সরকারের উচিত স্বীকৃতি কেড়ে নেয়া। কেননা, তারা খেলোয়াড়দের নিয়ে ১৩০ কোটি মানুষকে বোকা বানিয়ে ম্যাচ ফিক্সিং করে কোটি কোটি টাকা কামিয়েছে।

৪. লন্ডন থেকে এয়ারপোর্টে নামার সময় লোকজনদের উচিত খেলোয়াড়দের উদ্দেশ্যে ডিম এবং টমেটো ছুঁড়ে মারা। কেননা, তারা হলো দেশাদ্রোহী যারা নিজেদের বিক্রি করে দিয়েছে।’

৫. কোহলি, যুবরাজ, ধোনি- তোমরা সবাই ফিক্সার। মানুষজনকে বোকা বানানো বন্ধ করো। যদি তোমাদের ন্যূনতম লজ্জাবোধ থাকে তবে অতি দ্রুত পদত্যাগ করো।’

৬. যদি হার্দিক পান্ডিয়া রান করতে পারে তবে তারা শীর্ষ ব্যাটসম্যানরা কেন রান করতে পারবে না? আসলে তারা ম্যাচটি জিততেই চাইছিল না।’কোহলিকে আজীবন নিষিদ্ধ করা উচিত!

৭. শুধু পান্ডিয়াই ম্যাচ ফিক্সিং সম্পর্কে জানতো না। যে কারণে সে ম্যাচ জেতার জন্য চেষ্টা করেছিল। কিন্তু ফিক্সার জাদেজা দলের হার নিশ্চিত করার জন্য তাকে (পান্ডিয়া) রানআউট করে দিল!’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে