,

অস্ট্রেলিয়া সিরিজে পরখ হবেন টাইগার সদস্যরা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে শনিবার দেশে ফিরেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শিবির শুরু হবে আগামী মাসে।

১০ জুলাই অনুশীলন ক্যাম্পের জন্য ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করা হবে। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এটা নিশ্চিত করেছেন।

প্রধান নির্বাচক বলেন, ‘সামনে জাতীয় দলের অনেক সিরিজ রয়েছে। কিছু খেলোয়াড়কে দেখতে হবে। দেশের মাটিতে টেস্ট সিরিজ, দক্ষিণ আফ্রিকায় তিন সংস্করণের সিরিজ। বড় সিরিজ আছে ব্যাক টু ব্যাক।’

তিনি বলেন, ‘সব হিসাব মাথায় রেখেই কিছু খেলোয়াড়কে পরখ করে দেখব। আর জাতীয় দলের খেলোয়াড়রা তো রয়েছেই। জুলাইয়ের ১০ তারিখ অস্ট্রেলিয়া সিরিজের জন্য ২৯ জনের স্কোয়াড দেয়া হবে। তারা সবাই ফিটনেস ক্যাম্পে যোগ দেবে।’

১৮ আগস্ট বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। ২২-২৪ আগস্ট ফতুল্লায় তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

এদিকে বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) দল যাবে অস্ট্রেলিয়ায়। এইচপি দল নিয়ে মিনহাজুল আবেদিন বলেন, ‘আমরা ১৬ জনের দল বোর্ডের কাছে জমা দিয়েছি। সফরে তিনদিনের ম্যাচ রয়েছে, পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলা হবে। এ দলে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে এনামুল হক বিজয়, মেহেদি মারুফ, লিটন দাস, আবুল হাসান রাজু আছে। এছাড়া কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। যাতে প্রয়োজন হলে এখান থেকেই জাতীয় দলে খেলোয়াড় জোগান দেয়া যায়।’

তিনি বলেন, ‘সামনে অনেক সিরিজ। তাই খেলোয়াড়দের পাইপলাইনে রাখার জন্য আমাদের সব দিকেই নজর রয়েছে। ঘরোয়া ক্রিকেটে কে কোথায় খেলছে, কোন সংস্করণে কীভাবে খেলছে, কোথায় ভালো করেছে সব আমরা দেখছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে