,

হোটেলের এসি নষ্ট; তাই হেরেছে ভারত!

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ধরাশায়ী হওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি কোনো অজুহাত দেখাননি। স্পষ্টই বলেছেন, ১৮০ রানের বড় ব্যবধানে পরাজয়ের পেছেন বাজে পারফর্মেন্সই বড় কারণ।

কিন্তু এদিকে ভারতীয় মিডিয়া ‘অন্য’ কারণ খুঁজতে শুরু করেছে। খবর রটেছে, কোহলি বাহিনী যে হোটেলে ছিল সেখানে ইলেক্ট্রিসিটি না থাকায় সারারাত নাকি ঘুমাতে পারেননি কোহলিরা! এসিও ছিল নষ্ট!

শনিবার ক্রিকেটাররা রুটিন অনুযায়ী অনুশীলন করেছিলেন। টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলার লক্ষ্যে বেশ কঠোর অনুশীলন করেছিলেন কুম্বলের শিষ্যরা। অনুশীলন শেষে হাইভোল্টেজ ফাইনালের আগের রাতে একটু তাড়াতাড়ি বিশ্রামে যাওয়ার কথা ভাবেন সবাই। অনুমতিও মিলে যায়। ক্রিকেটাররা টিম হোটেলে যে যার হোটেল রুমে ঢুকে পড়েন। তখনই ধরা পড়ে সমস্যা!

হোটেল রুমে ঢুকে কোহলিরা দেখতে পান, ঘরের এসি বিকল হয়ে রয়েছে। ঘণ্টাখানেক পর এসি ঠিক করে দেওয়া হলেও কয়েকজন ক্রিকেটার আবিস্কার করেন, এসির পাশাপাশি ঘরের ইলেক্ট্রিসিটিও ঠিক নেই! যে কারণে ঠিক মতো ঘুমাতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। রাতের বিশ্রামের অভাবকেই অনেকে কোহলিদের ফাইনালে বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন। সঠিক সময় পর্যন্ত বিশ্রাম না করলে যে ক্রিকেটের মত পরিশ্রমাধ্য খেলায় সবটুকু উজার করে দেওয়া যায় না সেটা সবাই জানে। ‘নষ্ট এসি’ হয়তো হতে পারে ভারতের স্বান্ত্বনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে