,

মারা গেছেন ভারতের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মারা গেছেন। রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ন’টায় বেলুড় মঠের গঙ্গাতীরে ভারতের রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্তিম সংস্কার হবে। দেশটির প্রশাসনিক সূত্রের বরাতে জানানো হয়েছে, মাদার থেরেসার পরে এই প্রথম রামকৃষ্ণ মিশনের মতো কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষের রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম সংস্কার হতে চলেছে।

মূত্রনালিতে সংক্রমণ, বার্ধক্যের নানান সমস্যা নিয়ে ২০১৫’র ২১ ফেব্রুয়ারি থেকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন স্বামী আত্মস্থানন্দ। ১৬ জুন তাকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে শোকবার্তা পাঠান তিনি। এর আগে তাকে দেখতে কয়েকবার ওই সেবা প্রতিষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী আত্মস্থানন্দের মৃত্যুতে শোক জানিয়েছেন তিনিও। এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘স্বামী আত্মস্থানন্দজির প্রয়াণ খুব কাছের কাউকে হারানোর সমান। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমি ওর সঙ্গে কাটিয়েছি। কলকাতা গেলেই আশীর্বাদ নিতে তার কাছে যেতাম।’

স্বামী আত্মস্থানন্দ ছিলেন রামকৃষ্ণ মিশন ও মঠের ১৫তম অধ্যক্ষ। তার জন্ম ১৯১৯ সালের ২১ মে, বাংলাদেশের ঢাকার শাহবাজপুরে। কলেজ-জীবনে তিনি যুক্ত হন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে। পরে বেলুড় মঠে যোগদান। ১৯৪৯ সালের ১ মার্চ স্বামী বিজ্ঞানানন্দজির কাছে মন্ত্রদীক্ষা নিয়ে সত্যকৃষ্ণ ভট্টাচার্য হন স্বামী আত্মস্থানন্দ। ২০০৭ সালে মঠ ও মিশনের অধ্যক্ষ হন তিনি। -টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে