,

ফ্রান্সের সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয়ী ম্যাক্রন

news-image

অনলাইন ডেস্ক : ফরাসী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের রাজনৈতিক দল। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রতিপক্ষ মেরিনা লি পেনকে হারিয়ে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন ম্যাক্রন।

ফরাসী সংসদ নির্বাচনের প্রায় সব ভোট গণনা হবার পর দেখা যাচ্ছে, ৫৭৭ টি আসনের মধ্যে ৩০০ টিরও বেশি আসন জিততে যাচ্ছে ম্যাক্রনের দল এবং তাদের মিত্ররা। তবে ধারণা করা হচ্ছিল লা রিপাবলিক এন মার্শ আরো বেশি আসন পাবে। যদিও দলটি গঠন হয়েছে মাত্র এক বছর আগে এবং দলের অধিকাংশ প্রার্থীরই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। এই জয়ের ফলে মূলধারার দলগুলো অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রন তার ইইউপন্থী এবং ব্যবসাবন্ধব নীতি বাস্তবায়নের কর্তৃত্ব পেলেন।

সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপটিতে অবশ্য ভোট প্রদানের হার ছিল ৪২ শতাংশ। গত নির্বাচনের তুলনায় যা অনেকটা কম। সংবাদদাতারা বলছেন, ম্যাক্রনের বিরোধীরা ভোট দিতেই আগ্রহী ছিল না। বিরোধী রক্ষণশীল দল এবং তাদের মিত্ররা হয়তো ১২৫-১৩১ টি আসন পেতে পারে। তবে বিদায়ী সংসদে বিরোধীদের আকার ছিল প্রায় ২০০ টি আসনের।

গত ৫ বছর যে সমাজতন্ত্রীরা ক্ষমতায় ছিল, তারা এই নির্বাচনে মাত্র ৪১-৪৯ টি আসন পেতে পারে, যা দলটির ইতিহাসে সর্বনিম্ন। এছাড়া উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পাচ্ছে ৮ টি আসন, তবে তাদের প্রত্যাশা ছিল ১৫ টি আসনে জয়ের।

এদিকে বিজয়ী লা রিপাবলিকান এন মার্শের প্রার্থীদের প্রায় অর্ধেকই রাজনীতিতে সম্পূর্ণ নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত ষাঁড়ের লড়াইয়ের খেলোয়াড়, রুয়ান্ডার একজন শরণার্থী এবং একজন গণিতবিদ। দলটির প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশই ছিল নারী। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে