,

সব দল পাকিস্তানে খেলতে যাবে আশা সরফরাজের

news-image

স্পোর্টস ডেস্ক : শুধু আজ বা আগামীকাল নয়, পাকিস্তানের মানুষ বহু বছর এই দিনটার কথা মনে রাখবেন। ’ ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়কে এভাবেই ব্যাখ্যা করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। জয়ের পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তার আশা, এবার হয়তো সব দল পাকিস্তানে খেলতে যাবে।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সরফরাজ বলেন, সব কৃতিত্ব ছেলেদের প্রাপ্য। ওরা আজ দারুণ খেলেছে। সবাই উজ্জীবিত ছিল। পাকিস্তান ক্রিকেটে এই জয় বহুদিন স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখানে এসেছিলাম অষ্টম দল হিসেবে। সেখান থেকে টুর্নামেন্ট জিতলাম। এই জয়ের অনুভূতি প্রকাশ করতে পারব না। পাকিস্তানের মানুষকে এই জয় উৎসর্গ করছি। আশা করি এবার সব দল পাকিস্তানে খেলতে যাবে।

সরফরাজের মতে, পাকিস্তান সুপার লিগের ফলে তাদের উপকার হয়েছে। হাসান আলি, ফকর জামানের মতো ক্রিকেটাররা এই প্রথম পাকিস্তানের হয়ে খেললেন। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। হাফিজ, আমিরের মতো সিনিয়ররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তার ফলেই দীর্ঘদিন নিজেদের দেশে খেলার সুযোগ না পাওয়া সত্ত্বেও এই জয় পেল পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে