,

অশ্বিনদের পোস্টারে ভক্তদের আগুন, বিরাটের হাতে কমোডের ছবি ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : একে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তার উপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গোটা ভারত যখন ধরে নিয়েছিল- টুর্নামেন্টের প্রথম ম্যাচের মতোই হাসতে হাসতে জিতবেন বিরাট কোহলিরা, তখনই ঘটল পুরো উল্টো ঘটনা। ওভালের মাটিতে বিরাট বিপর্যয়।

১৮০ রানে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হারের বদলা নিল পাকিস্তান। কিন্তু ম্যাচ শেষ হতেই ধরা পড়ল অন্য আর এক ছবি। একদিকে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিরাট, জাদেজা ও ভারতীয় খেলোয়াড়দের নিয়ে বিতর্ক। অন্যদিকে, ম্যাচ হেরে যাওয়ায় পুরো ভারত জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।

ম্যাচ হারের পরেই কানপুরে শুরু হয় বিক্ষোভ। ভারতীয় খেলোয়াড়দের ছবিতে আগুন ধরানো হয়। অনেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এদিকে, উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কায় বিরাট-ধোনিদের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তাদের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাবাহিনী।

কানপুর, হরিদ্বার হতাশায় টিভি সেট ভাঙচুর করেছে ভারতীয় সমর্থকরা। কাপ হাতছাড়া হয়েছে বিরাটের। মন ভেঙেছে কোটি কোটি ভারতবাসীর। এর মধ্যেই অবশ্য মজা করতে ছাড়ছেন না কেউ কেউ।

চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে বিরাট হাতে ধরে রয়েছেন কমোডের মতো তৈরি একটি কাপ। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। টুইটারে এক ব্যক্তি ওই ছবিটি টুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ভারতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাপটি জিতেছেন বিরাট। এখানেই শেষ নয়, পান্ডের আউট নিয়েও শুরু হয়েছে নানা সমালোচনা। তাকে এবং জাদেজাকে নিয়ে বেশ কিছু ছবিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী হাসাহাসি হচ্ছে বুমরাহর নো-বল করা নিয়েও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে