,

‘অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসীব্যবস্থার সফল পরীক্ষা রাশিয়ার’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ বাড়ছে সামরিক উত্তেজনা! এরই মধ্যে রাশিয়ান সীমান্তে নজিরবিহীনভাবে শক্তি বাড়াচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। ন্যাটোর যেকোনো বাড়াবাড়ি রুখতে নতুন করে ক্ষেপণাস্ত্র বিধ্বংসীব্যবস্থার সফল পরীক্ষা চালাল রাশিয়া। আর তা সফল হয়েছে বলে দাবি রুশ সামরিক আধিকারিকদের।

পাশাপাশি, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে নয়া এই মিসাইল ডেস্ট্রয়ার হাতে আসার ফলে।

পরীক্ষায় ব্যবহৃত মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় কাজাখিস্তানের সারি-শাগান টেস্টিং রেঞ্জ থেকে। রুশ বিমানমহাকাশ বা অ্যারোস্পেস বাহিনীর সিনিয়র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডার কর্নেল আদ্রেই প্রাইখোদকো বলেন, সফল ভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম হয়েছে মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

রুশ কৌশলগত ক্ষেপণাস্ত্র সেনা এবং বিমানমহাকাশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রাজধানী মস্কো এবং কেন্দ্রীয় শিল্প এলাকাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে এটি।

মস্কোর আকাশসীমা প্রতিরক্ষায় নিয়োজিত রয়েছে এ-১৩৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসীব্যবস্থা। ২০১৪ সাল থেকে নতুন এ-২৩৫ ব্যবস্থার পরীক্ষা শুরু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে