,

আবারো লন্ডনে হামলা, আহত বেশ কয়েকজন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর লন্ডনে সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের কাছে পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দিয়েছে হামলাকারীরা। এতে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর জানায়।

লন্ডন ব্রিজ এলাকায় হামলার রেশ কাটতে না কাটতেই এ হামলা চালানো হলো। চলতি মাসের শুরুতে চালানো ওই হামলায় অন্তত সাতজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছিল। পুলিশের গুলিতে নিহত হয়েছিল তিন হামলাকারী।

এদিকে, ফিনসবারি পার্ক এলাকায় হামলার ঘটনাকে ‘গুরুতর’ উল্লেখ করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, রবিবার রাতে সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের কাছে পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দেয় হামলাকারীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

বিবিসি জানায়, ধারণা করা হচ্ছে- অধিকাংশ আহতই ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এসময়ই দ্রুত গতিতে তাদের ওপর ভ্যানটি চালিয়ে দেয় সন্ত্রাসীরা।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। দ্যা মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) জানায়, মুসল্লিদের ওপর পরিকল্পিতভাবে ভ্যান দিয়ে এ হামলা চালানো হয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে