,

খাদ্যে বিষক্রিয়ায় তুরস্কের ৭৩১ সেনা অসুস্থ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : খাদ্যে বিষক্রিয়ায় তুরস্কের পশ্চিমে মানিসা শহরে সেনাবাহিনীর ব্যারাকে ৭৩১ সেনা অসুস্থ হয়ে পড়েছে। শনিবার রাতে খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েন। তবে এ ঘটনায় এখনও কেউ মারা যাননি। গণহারে বিষক্রিয়ার ঘটনায় ক্যাটারিং ফার্মের ২১ কর্মচারীকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর ব্যারাকে খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি মানিসা অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য সালজুক ওজদাগ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অসুস্থ ব্যক্তিদেরকে ব্যারাকের ভেতরেই চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অসুস্থদের দেখতে সেখানে উপস্থিত হন এবং অসুস্থ সেনাদের সঙ্গে কথা বলেন।

এর আগেও ১৮৮ জন সেনা খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত দুই মাসে এ নিয়ে চার বার তুর্কি সেনাবাহিনীতে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটলো। এ কারণে তুরস্কের সামরিক কর্মকর্তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে