,

নৌ-বাহিনী ছেড়ে ক্রিকেটে ফখর জামান!

news-image

স্পোর্টস ডেস্ক : জীবিকার তাগিদে তিনি যোগ দিয়েছিলেন নৌবাহিনীতে। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসাই তাকে ফিরিয়ে আনে ২২ গজে। ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফখর জামানের। এই চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিল তার অভিষেক ওয়ানডে।

ক্যারিয়ারের ৪ ম্যাচ খেলা পাকিস্তানি ওপেনার ফখর জামান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সেঞ্চুরি পেয়েছেন। আর সেটা আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে! ইনিংস ওপেন করতে নেমে ১০৬ বলে ১২ চার এবং ৩ ছক্কায় ১১৪ রানের অসাধারণ এক ইনিংস খেললেন তিনি! তবে তার এই ক্রিকেটার হয়ে উঠার পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে যায় তার দল। সেই একাদশ থেকে আহমেদ শেহজাদ বাদ পড়লে সুযোগ হয় ফখরের। ওই ম্যাচে ৩১ রান করেন তিনি। তবে দলে জায়গা পাকা হয়ে যায়। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে যথাক্রমে ৫০ ও ৫৭ রানের দুটি ইনিংস খেলেন তিনি।

যদিও তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টি-টোয়েন্টির মাধ্যমে। চলতি বছরের ৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র ৫ রান করেন তিনি। ৩ ম্যাচে ২৬ রান! তবে এই পারফর্মেন্স তার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারেনি। যেমনটা রাখতে পারেনি ক্রিকেট থেকে দূরে রাখতে।

২০০৭ সালে তিনি পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। ২০১৩ সাল পর্যন্ত ওই চাকরি চালিয়ে যান। কিন্তু তার মন পড়ে আছে ক্রিকেটে। কী করবেন এখন? অতঃপর কঠিন সিদ্ধান্ত নিয়ে নৌ-বাহিনী ছেড়ে ক্রিকেটে ফিরে আসেন ফখর। ওই বছরই পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে করাচি বুলসের হয়ে তার অভিষেক হয়।

কায়েদ-ই-আজম ট্রফিতে মুলতানের বিপক্ষে অভিষেকেই প্রথম ইনিংসে ১১৪ বলে ৭৯ রান আর দ্বিতীয় ইনিংসে ১৮১ বলে করেন ৮৩ রান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একদিন জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষারও অবসান হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে