সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল: এ পর্যন্ত নিহত ৫৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পর্তুগালে চলছে ভয়াবহ দাবানল। এতে এ পর্যন্ত নিহত হয়েছে ৫৭ জন। এছাড়া দমকর্মীসহ আহত হয়েছেন ৫৯ জন। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন পর্তুগীজ কর্মকর্তারা।

বিবিসি জানিয়েছে, পর্তুগালের কইম্ব্রা শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত পেড্রোগাও গ্র্যান্ডেতে দাবানলটি ছড়িয়ে পড়ে। সেখান থেকে পালাতে গিয়ে অনেকে নিহত হয়েছে।

এই ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক বছরগুলোতে এটা সবচেয়ে বড় ট্রাজেডি।’ দাবানলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
পর্তুগীজ স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ গোমেজ বলেন, ধোঁয়ায় শ্বাস আটকে মারা গেছেন তিনজন। চারটি গাড়িতে চড়ে ভ্রমণের সময় মারা গেছেন ১৮ জন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শত শত দমকলকর্মী কাজ করা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আহতদের মধ্যে আট বছরের এক মেয়েকে জঙ্গলে একা পাওয়া গেছে। তার পুরো দেহ ঝলসানো ছিল। এছাড়া আরও ছয় দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। দুইজন নিখোঁজ আছেন।
এক রাতের মধ্যে পর্তুগালের প্রায় ৬০টি জঙ্গলে আগুন ছড়িয়ে পড়েছে। পুরো পর্তুগালজুড়ে কাজ করে যাচ্ছেন ১ হাজার ৭০০ অগ্নিনির্বাপক কর্মী। গোমেজ বলেন, ‘তীব্র সহিংসতা’ নিয়ে আগুন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে পানিবোমাসহ দুটি বিমান পাঠিয়েছে স্পেন। তবে দাবানলের কারণ এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী