,

সুলতানা কামালকে গ্রেপ্তারে লিগ্যাল নোটিশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুলতানা কামালকে গ্রেপ্তার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।রোববার বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, সুলতানা কামালের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তার করতে হবে।

এতে আরও বলা হয়েছে, সুলতানা কামাল দেশের একজন বিশিষ্ট নাগরিক হওয়া সত্ত্বেও কিছু দায়িত্বহীন বক্তব্য ও মন্তব্য করে যাচ্ছেন। তিনি সম্প্রতি ইসলাম ধর্মের উপাসনালয় মসজিদ সম্পর্কে কটূক্তি করেছেন। তিনি বলেছেন, ‘ভাস্কর্য না থাকলে মসজিদও থাকা উচিত নয়’। তার এই মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই বক্তব্য কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে সুলতানা কামালকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। অন্যথায় সুলতানা কামালের বিরুদ্ধে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে