সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের শেষ অবস্থান দখলে ইরাকি বাহিনীর অভিযান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : মসুলে চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শেষ ঘাঁটি ওল্ড সিটিতে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। বিশেষ বাহিনী পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে আরেকটি বাহিনী ওল্ড সিটির দখল নিতে এগুতে শুরু করেছে বলে ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ওল্ড সিটিতে প্রায় এক লাখ বেসামরিক নাগরিক আটকা পড়েছে। চাইলে তারা ওই এলাকা ছেড়ে বের হয়ে যাতে পারে বলে ইরাকি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গত দুই সপ্তাহে মসুলের পশ্চিমে ২৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে কেউ বিমান ও রকেট হামলায়, অন্যরা পালানোর চেষ্টার সময় আইএসের স্নাইপারদের গুলিতে নিহত হয়েছে।

ইরাকি বাহিনী বিবিসিকে জানিয়েছে, ওল্ড সিটিতে অবস্থানরত আইএসের যোদ্ধাসংখ্যা তারা জানেন না। যেসব বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন, তারা জানিয়েছেন, শহরের অনেক বাসিন্দা খাদ্য ও পানীয় সংকটে ভুগছে।

মার্কিন সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে গত নয় মাস ধরে মসুল দখল করতে অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী। গত অক্টোবরে শহরের পূর্বাংশ দখলে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট